শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

অতিরিক্ত সিম বাতিল করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে।

মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সিমটির অপারেটরের হেল্পলাইনে (যেমন-১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখতে পারেন। যদি কোনো সিম আপনার না হয়ে থাকে, কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, পুরোনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না, সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।


এ জাতীয় আরো খবর...