শিরোনামঃ
পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার সৃষ্টি হলো, যা বলছেন বিজ্ঞানীরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা মাহফুজ আলম

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার দিবাগত (২ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

অন্যদিকে শিগগিরই যে জুলাই ঘোষণাপত্র আসছে, ফেসবুকে দেয়া পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেটি নিশ্চিত করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন- ‘জুলাই ঘোষণাপত্র আসছে…।’


এ জাতীয় আরো খবর...