শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সাপুয়া উচ্চ বিদ্যালয়ের ২ শতাধিক ছাতা উপহার পেলো অভিভাবকরা

আবদুল্লাহ আল-মামুন
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেনী, ২২ জুুলাই, ২০২৫: ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. বাকি বিল্লাহ’র পক্ষ থেকে অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্যাহ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাকি বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাপ্তাহিক কলকণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরেফিন।

সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরুজ্জামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সমাজসেবক ও শিক্ষানুরাগী দিদার মিয়াসহ অভিভাবকবৃন্দ। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকদের হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের মধ্যে ছাতা বিতরণের এ কাজ আমার দেখা প্রথম। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন। কারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়। তিনি অভিভাবকদের বিদ্যালয়ের সার্বিক কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রয়াসে সাপুয়া উচ্চ বিদ্যালয় উপজেলায় স্বনামধন্য বিদ্যাপীঠের স্থান ধরে রাখতে পারবে।


এ জাতীয় আরো খবর...