শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

অধ্যাপক হলেন দাগনভূঞার ড. আজিজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক খান ১১ ডিসেম্বর সরকারি এক আদেশে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ভবানীপুর গ্রামের খান বাড়ির মরহুম আবদুুল হক খান ও রেজিয়া বেগমের একমাত্র ছেলে।
সূত্রে জানা গেছে, তিনি ২০০৩ সালে ২১তম বিসিএস এর মাধ্যমে দিনাজপুর সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে সোশ্যাল একোয়া কালচার ও এর আর্থ-সামাজিক ও পরিবেশগত প্রভাব এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. খান দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চৌমুহনী এস.এ কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ড. খান ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সরকারের  কলেজ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রকল্পে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সোনাগাজীর বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। তিনি বন্ধুমহল ও ফেনীবাসীর নিকট দোয়া কামনা করেছেন।


এ জাতীয় আরো খবর...