শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (০৮ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তবর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করা হয়। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাপ্রাপ্ত ছিলেন।

এর আগে সকালে সাবেক সচিব শহীদ খানকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


এ জাতীয় আরো খবর...