শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রি. জে. আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি জানান এবারের নির্বাচনে প্রবসী ও জেলাখানার বন্দীরা ভোট দিতে পারবেন। বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিলো সে পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।

এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই বলেও জানান এই ইসি সচিব।


এ জাতীয় আরো খবর...