শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন: পিতার জরিমানা, কনে পলাতক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এদিকে বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে পালিয়ে যান। বর তখনও বিয়ে বাড়িতে পৌঁছাননি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিবাহ দেবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...