শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেপ্তার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘রুদ্র’ বক্স অফিসে পেয়েছে দারুণ সাফল্য। এবার গুয়াহাটিতে একটি হিট অ্যান্ড রান মামলায় নাম জড়িয়েছে তার। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় সামিউল হক (২২) নামের করপোরেশনের এক কর্মচারী মারা গেছেন। গত ২৫ জুলাই দুর্ঘটনার পর মঙ্গলবার (২৯ জুলাই) একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ওই যুবকের।

গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী সামিউল হক স্ট্রিটলাইট মেরামত করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি ধাক্কা মারে সামিউল হককে। এতে গুরুতর আহত হন তিনি।

সামিউল হককে ধাক্কা দেয়ার পর অভিনেত্রী গাড়ি না থামিয়ে বরং দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে দুর্ঘটনা প্রত্যক্ষকারী কয়েকজন তাড়া করে তাকে ধরেন এবং এ ব্যাপারে কথা বলেন।

এদিকে অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আহত সামিউল হককে প্রথমে গোয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়া অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। গোয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া তার মৃত্যু নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গত ২৮ জুলাই দিসপুর থানায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী নন্দিনীকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি এবং ঘটনাস্থল থেকে পালানোর কথাও অস্বীকার করেন। নন্দিনী জানান, তাৎক্ষণিক পরিস্থিতির তীব্রতা বুঝতে পারেননি এবং পরে ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে জেনেছেন। তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাবও দেন।


এ জাতীয় আরো খবর...