শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

অভিভাবক সমাবেশের নামে নির্বাচনী সভা, জামায়াত প্রার্থী মানিককে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এর আগে বিকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় বিবি ফাতেমা এতিমখানায় অভিভাবক সমাবেশের নামে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিল জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, অভিভাবক সমাবেশের নাম করে সেখানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিল। দায় এড়ানোর জন্যই অভিভাবক সমাবেশের নাম দেওয়া হয়েছে। তাদের দাবিরও সত্যতা পাওয়া যায়নি। নির্বাচনী কার্যক্রমের কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। পরে প্রার্থীর প্রতিনিধি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।


এ জাতীয় আরো খবর...