শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিচারপতিদের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে জুলাই গণঅভুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা। ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ পদযাত্রা করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামিদের জামিন দেয়ার প্রতিবাদে এ পদযাত্রা করেন তারা।

পরে সচিবালয়ের সামনে পুলিশের বাধা মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

তারা অভিযোগ করেন, দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন। তাদের হত্যায় অভিযুক্ত আসামিদের কেন জামিন দেয়া হচ্ছে। কীসের ইন্ধনে তারা জামিন পাচ্ছেন।


এ জাতীয় আরো খবর...