বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের সূত্র টেনে তিনি বলেন, ‘মার্টিন লুথার কিং বলেছিলেন–আই হ্যাভ অ্যা ড্রিম (আমার একটি স্বপ্ন আছে)। তেমনি আজ আমিও বলছি–আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।’