শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

৩ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করে এই কর্মসূচিতে নামেন তারা।

এতে মিরপুর-১০ নম্বর থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে আগারগাঁও সিগন্যাল অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ব্লকেড কর্মসূচিতে নামেন তারা।

শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো-

১) DAE, BADC সহ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (BADC এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না৷

৩) কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে কৃষিবিদ পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।


এ জাতীয় আরো খবর...