শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আজ মহাপঞ্চমী তিথি, কাল মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে।

আগামীকাল রোববার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনীর অকালবোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

বিশুদ্ধ পঞ্জিকামতে এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে করে। এরইমধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণ মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগেই। এখন শুধু বাকি রং-তুলিতে দেবীকে পূর্ণতা দেয়া। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু হয়েছে দেবীকে রাঙিয়ে তোলা।

প্রসঙ্গত, এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে ২৫৯টি মণ্ডপে। সারাদেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি।


এ জাতীয় আরো খবর...