শিরোনামঃ
লেবাননের ৯০০ বছরের পুরোনো দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী পত্রিকা: ‘৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ কাজিনদের মধ্যে বিয়ে: ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্ক বার্তা দেয় টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে? ছেলের সামনে মাকে ধর্ষণের ভিডিওটি ভিন্ন ঘটনার দিন দিন যেন বয়স কমছে দক্ষিণের কাজলের, দেখুন তাঁর সামার-রেট্রো লুক এই ৮টি বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু বৈদ্যুতিক গাড়ির জগতে ফেরারি, নকশা নিয়ে সমালোচনা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণ। তিনি ৫ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। রোববার (৩ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মণ নামের এই মাইক্রোবাসচালক।

জবানবন্দিতে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ তার মাথা লক্ষ্য করে গুলি করে। গুলি তার চোখ, নাক ও মুখে লাগে।’ এ সময় সাক্ষী খোকন চন্দ্র বর্মণ মাস্ক খুলে ট্রাইব্যুনালে তার মুখ দেখান। দেখা যায়, তার বা চোখ, নাক ও মুখ পুরোটাই বিকৃত হয়ে গেছে।

খোকন চন্দ্র বর্মণ বলেন, ‘যারা হাজার হাজার মানুষকে মেরেছিল, তাদের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দায়ী। আমি তাদের বিচার চাই।’

পরে মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরায় সাক্ষীকে আমির হোসেন প্রশ্ন করেন, ‘আপনি যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করলেন, তার দলিল আছে? জবাবে খোকন চন্দ্র বর্মণ বলেন, না।’

জেরায় সাক্ষীকে আমির হোসেন আরও বলেন, ‘আন্দোলনকারী ছাত্রজনতা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে যাত্রাবাড়ী থানার ১৩ থেকে ১৪ জন পুলিশ সদস্য নিহত ও আহত হন। পুলিশের ওপর হামলায় ছাত্রজনতা যেসব দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন এবং সেই অস্ত্রের আঘাতে আপনি আহত হয়েছেন।’ জবাবে খোকন চন্দ্র বর্মন বলেন, ‘এসব কথা অসত্য।’


এ জাতীয় আরো খবর...