শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দিবে ইইউ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। নির্বাচন পর্যবেক্ষণে ইইউয়ের জন্য অগ্রাধিকার থাকবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে এবং আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি।

এর আগে বেলা ১১টায় ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...