শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে রোমাঞ্চ জাগানো জয় পাওয়া জাকের আলির দল দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা পড়ে যায় চাপের মুখে। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, অন্যদিকে রান তোলার চাপ, দুয়ের মাঝেই ম্যাচ গড়ায় শেষ ওভারে। সেখানেই দৃঢ়তায় ভর করে ২ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় উচ্ছ্বাসে ভাসছে জাকের আলির শিষ্যরা। এ জয় শুধু সিরিজ জয়ের আনন্দই নয়, বরং সাম্প্রতিক ব্যর্থতার হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশের জন্য।

দলীয় ৩ রানের মাথায় ফেরেন তানজিদ তামিম। ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন পারভেজ ইমনও। সাইফ হাসান শুরুটা ভালো করলেও ১৮ রানে তাকে থামিয়ে দেন মুজিবুর রহমান। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে আবারও জয়ের পথে ফিরিয়ে আনেন জাকের-শামিম জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৫৬ রান।

২৫ বলে ৩২ রানে ফিরেছেন জাকের, শামিমকে ফিরতে হয়েছে ২২ বলে ৩৩ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ১ চারা সাজানো ২১ বলে ৩১ রানের ইনিংসই বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছে।

শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের ক্যামিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শেষ ওভারের প্রথম বলেই।

এই জয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর শারজাহতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


এ জাতীয় আরো খবর...