শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যা তথ্য ছড়া‌নো হ‌য়ে‌ছে: বাংলাদেশ দূতাবাস

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

‘ইউএইভিসা অনলাইন ডটকম’ নামের এক‌টি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যা তথ্য ছড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দূতাবাস।

এতে বলা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি’ করেছে। বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে ‘ইউএইভিসা অনলাইন ডটকম’ নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেলের সূত্র উল্লেখ করা হয়েছে।’
 
দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি।
আমিরাতের বাংলাদেশ দূতাবাস খোঁজ নিয়ে জানতে পেরেছে, ‘ইউএইভিসা অনলাইন ডটকম’-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে দেয়া কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেয়া আছে, তা দুবাইয়ের।
 
দূতাবাস নিশ্চিত করেছে যে, ‘ইউএইভিসা অনলাইন ডটকম’ ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং বা বাসা নম্বরের কোনও অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।
 
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এমন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য বা সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করছে।


এ জাতীয় আরো খবর...