শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

আমেরিকার ভিসা প্রত্যাশীদের জন্য ঢাকাস্থ দূতাবাসের বার্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিসাপ্রার্থীদের উদ্দেশে এ সতর্কতা জারি করা হয়।

পোস্টে বলা হয়, আপনার বিরুদ্ধে কোনো অপরাধমূলক দণ্ড থাকলে, তা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

এছাড়া কনস্যুলার অফিসাররা ভিসাপ্রার্থীর অপরাধ সংক্রান্ত রেকর্ড, আগের লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য সহজেই জানতে পারেন বলেও উল্লেখ করা হয়। তাই আবেদনকারীদের প্রতি আবেদন ও সাক্ষাৎকারে সত্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১০ জুলাই এক ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

সে সময় দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায়, আবেদনপত্রে দেয়া সব তথ্য সঠিক ও সত্য বলে নিশ্চিত হয়ে তবেই তা জমা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে।


এ জাতীয় আরো খবর...