শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনাসহ ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। দলগুলোর নিজস্ব পরিচয়, উদ্ভাবন ও নান্দনিক নকশার সমন্বয় করা হয়েছে এসব হোম কিটে। মূলত যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। এই তালিকায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাপেক্ষে আরও কিছু দেশ যুক্ত হতে পারে।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা থেকে শুরু করে জার্মানির পুনর্নির্মিত জ্যামিতিক নকশা কিংবা জাপানের সূর্যদিগন্ত থেকে আসা রঙের ছোঁয়া, প্রতিটি জার্সিতে স্ব স্ব দেশের ঐতিহ্যকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। সর্বাধুনিক পারফরম্যান্স প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস।

ভিন্ন ভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল প্লাস উপাদান এবং নকশা করা হয়েছে এমনভাবে, যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। যা মাঠে খেলোয়াড়দের শীতল ও মনোযোগী থাকতে সাহায্য করবে।

প্রসঙ্গত, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। বাছাইপর্বের খেলা শেষে আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।


এ জাতীয় আরো খবর...