শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আলোচনার টেবিলে বসার পথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শুল্কযুদ্ধ ও বিরল খনিজ নিয়ে বিরোধের মাঝেই, আলোচনার টেবিলে বসার পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন এপেক সম্মেলন ২০২৫-এ হবে এ আলোচনা। ঐতিহাসিক শহর গিয়ংজুতে, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

ট্রাম্প ও শি ছাড়াও এতে অংশ নেবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি’সহ অনেক বিশ্বনেতা।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য এক বৈঠক নিয়ে গোপন আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা। যা হতে পারে ট্রাম্পের এশিয়া সফরের সময়ই।


এ জাতীয় আরো খবর...