শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ রিপেোর্টার, সাভার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
বেতনা-ভাতার দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ-ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭ টার দিকে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

শিল্প-পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন। এসময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ই আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয়। শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য করণ বশত আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে ১৮ আগস্ট সোমবার পর্যন্ত কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বর্ধিত করা হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ যথারীতি খোলা থাকবে।

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


এ জাতীয় আরো খবর...