শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ইউক্রেনে ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালালো রাশিয়া, বহু হতাহতের আশঙ্কা

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতভর এ হামলায় ৪৫০টিরও বেশি ড্রোন ও ৪৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বহু হতাহতের আশঙ্কাও করছেন তিনি। শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডনিপ্রোতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জেলেনস্কি টেলিগ্রামে বলেন, ‘ডনিপ্রোতে একটি উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছে এবং দুর্ভাগ্যবশত, একজনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খারকিভ অঞ্চলে আরও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন এছাড়া কিয়েভ এবং পোলতাভা অঞ্চলে আরও বেশি লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ জেলেনস্কির মতে, ড্রোনগুলো ডনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহ্রাদ, মাইকোলাইভ, সুমি, চেরনিহিভ এবং ওডেসা অঞ্চলজুড়ে আবাসিক এলাকা, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক স্থানগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, ডিনিপ্রোতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ড্রোন আঘাত হানার পর দুইজন নিখোঁজ হন। তবে, নিখোঁজ ও হতাহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়, রুশ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ইউক্রেনীয়। তবে, ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


এ জাতীয় আরো খবর...