আগামী বছর ছয়ই জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কিন্তু প্রথম ধাপে ১২ই নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।সূত্র: বিবিসি বাংলা