শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ইকুয়েডরের কাছে হেরে সিংহাসনও হারাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের শেষটা রাঙাতে পারেনি ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারলেও অবশ্য শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু এই হারের কারণে লিওনেল স্কালোনির দলকে হারাতে হচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের সিংহাসন।

আগামী ১৭ সেপ্টেম্বর হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে স্পেনের কাছে দীর্ঘ আড়াই বছরের রাজত্বের শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনার। সেপ্টেম্বরে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ হলে স্পেন ও ফ্রান্সের পেছনে তৃতীয় স্থানে নেমে যাবে লিওনেল মেসিরা। এর আগে, ২০২৩ সালের এপ্রিল থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা।

এদিকে অক্টোবরের ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই প্রীতি ম্যাচে ভালো করলে ফের শীর্ষস্থান ফিরে পেতে পারে মেসি-মার্টিনেজরা। তবে একই সময়ে ইউরোপের দলগুলো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। প্রতিযোগিতামূলক ম্যাচে বেশি পয়েন্ট থাকায় স্পেন ও ফ্রান্স যদি ভালো ফল করতে ব্যর্থ হয়, তবে ফের শীর্ষস্থান আলবিসেলেস্তেদের ছেড়ে দিতে হবে।

তবে, শীর্ষস্থান হারানোটা সৌভাগ্য হিসেবেও দেখতে পারে আর্জেন্টিনা। ইতিহাস বলছে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে অংশ নেয়া কোনো দলই এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে শীর্ষ দল হিসেবে খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এ জাতীয় আরো খবর...