শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের ইস্যুতে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান: ছবি-ইন্টারনেট

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এ বিষয়ে তেহরানের পাশে রয়েছে। এমনটি সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

দুই দিনের সফরে ইসলামাবাদে থাকা ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তান ও ইরান বহু সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শাহবাজ শরিফ ইসরায়েলের ‘অন্যায় আগ্রাসন’ এবং ইরানের ক্ষয়ক্ষতির নিন্দা জানান। তিনি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেন এবং জম্মু-কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে গাজা পরিস্থিতির তুলনা করে বলেন, ‘গাজায় শান্তির জন্য বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’ খবর জিও নিউজের। 

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে আখ্যা দেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থনের জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছে, এবং তা ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি আরও জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।


এ জাতীয় আরো খবর...