শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ইরানে চলমান সংঘাতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত ১৫তম দিনে পৌঁছেছে। এই সংঘাতের মধ্যে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০ জনের বেশি শিক্ষক ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এবং হামলায় প্রায় ১২০টি স্কুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, রাজধানী তেহরানের ঐতিহাসিক আজাদী টাওয়ারও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে দেশজুড়ে অন্তত ৪২ হাজার ৯১৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৭৯টি বাণিজ্যিক স্থাপনা এবং ৩৬ হাজার ৪৮৯টি আবাসিক ভবন রয়েছে। শুধু রাজধানী তেহরানেই প্রায় ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ জাতীয় আরো খবর...