রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ইরানে সরকার পতনের পর দায়িত্ব নিতে প্রস্তুত রেজা পাহলভি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ইরানে বর্তমান ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন হলে দেশের শাসনভার গ্রহণে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে জানিয়েছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, তিনি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন পর্যায়ের দক্ষ ব্যক্তিদের নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ বা অন্তর্বর্তী কাঠামো গঠনের কাজ শুরু করেছেন। তার লক্ষ্য হলো, বর্তমান সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই যেন এই কাঠামো দেশের শাসনভার বুঝে নিতে পারে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটেছিল। এরপর থেকে পাহলভি পরিবার বিদেশে অবস্থান করলেও রেজা পাহলভি ইরানের বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছেন।

সাম্প্রতিক বছরগুলোয় ইরানে হওয়া সরকারবিরোধী আন্দোলনের সময় অনেক বিক্ষোভকারীকে আবারও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। সেই জনমতকে পুঁজি করেই রেজা পাহলভি এখন সরাসরি ক্ষমতার পালাবদলের ঘোষণা দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এ জাতীয় আরো খবর...