শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ইলিশের দাম কমাতে না পারায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে, এক ব্রিফিংয়ে, উপদেষ্টা ফরিদা আখতার জানান, পূজা উপলক্ষ্যে এ বছর এখন পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছে, সাড়ে ১২ ডলার। সে হিসাবে রফতানি মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা৷ এ সময়ে ৩৭ জেলার ১৬৫ টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফ চাল দেয়া হবে। উপদেষ্টা বলেন, এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেয়া হবে।


এ জাতীয় আরো খবর...