শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েল ও ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরায়েলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। পাশাপাশি গাজা নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন। তার এই বক্তব্য এসেছে ঠিক সেই সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না… এটা কোনোভাবেই ঘটবে না।”

তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা এখন “প্রায় কাছাকাছি” পর্যায়ে আছে এবং হয়তো শান্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে এই ইস্যুতে আরও আলোচনা হবে।

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করেছে। যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এ পদক্ষেপ হবে “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।”


এ জাতীয় আরো খবর...