শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় হুতির সামরিকপ্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হুতির সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গত মাসের শেষদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটে। ধারণা করা হচ্ছে, এই হামলাতেই নিহত হন মোহাম্মদ আল-ঘামারি।

২০১৬ সাল থেকে হুতি বিদ্রোহীদের সামরিক শাখার চিফ অব স্টাফের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সে বছরেই মেজর জেনারেল পদে উন্নীত হন মোহাম্মদ আল-ঘামারি। ২০২১ সালে আবদুল খালেক আল-হুতির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন কমান্ডার-ইন-চিফ হিসেবে।


এ জাতীয় আরো খবর...