শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ইসরায়েলের বিমানবন্দরসহ ৩ স্থাপনায় ‘আঘাত হেনেছে’ সশস্ত্র গোষ্ঠীর ড্রোন

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
হুতির বহরে থাকা অত্যাধুনিক ড্রোন। ফাইল ছবি

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ড্রোনগুলো সফলভাবে আঘাত হানারও দাবি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

শনিবার (৯ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে তিনটি সফল অভিযানের ঘোষণা দিয়েছেন।

হুতি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি। এই ধারাবাহিক অভিযানে, বেন গুরিওন বিমানবন্দরসহ বেয়ারশেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো।’

তিনি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ, তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই তিন অভিযান।

সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, ‘এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।’ তবে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।


এ জাতীয় আরো খবর...