শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ইসরায়েলে হামলা: নিহত ৫, আহত ২২

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে হামলার হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।

এমডিএ জানিয়েছে, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরনোর পথ বন্ধ করে দেয়া হয়েছে।

এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছাই, তখন আমরা রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ, মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং বর্তমানে আমরা আহতদের চিকিৎসা এবং হাসপাতালে স্থানান্তর অব্যাহত রেখেছি।”

ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিম ঘটনাস্থলে বেশ কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসা সহায়তাও প্রদান করছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়।


এ জাতীয় আরো খবর...