শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ফৌজদারহাটে অবরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে গেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তারা।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে দুপুর ১২টার দিকে কয়েকশ চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩ কিলোমিটারের বেশি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 
অবরোধকারীরা অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে টার্মিনেশন ও ওএসডি করা হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল
  • পরীক্ষা বয়কটের কারণে পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ
  • সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
অবরোধ তুলে নেয়ার সময় আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এ জাতীয় আরো খবর...