শিরোনামঃ
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি আগামীকাল পবিত্র শবে বরাত জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি ত্রয়োদশ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলের কৃষি নিয়ে মহাপরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহামান বলেছেন, উত্তরাঞ্চলের কৃষি তথা কৃষকদের নিয়ে তার দল বিএনপির মহাপরিকল্পনা আছে। বিশেষ করে এ অঞ্চলে রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে কৃষি পণ্য পরিবহন সহজতর করা হবে। যারা কৃষি পণ্য কেন্দ্রিক মিল-কারখানা করতে চায় তাদেরকে বিশেষ সুবিধা দেয়া হবে। যাতে এ অঞ্চলের শিক্ষিত যুবকরা সে সব প্রতিষ্ঠানে চাকরি করে বেকারত্ব ঘোচাতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁয় নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে তারেক রহামান বলেন, কৃষি কার্ড, ফেমেলি কার্ডসহ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। যাতে গ্রামের প্রতিটি মানুষ প্রাথমিক চিকিৎসার সবকিছু গ্রামে বসেই মেটাতে পারেন।

খেলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যুব সমাজকে যে কোন মূল্যে খেলাধুলায় ফেরাতে হবে। এ জন্য খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। আর এসব কিছু বাস্তবায়নের জন্য আপামর মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

সমাবেশ শেষে জুলাইয়ে শহিদ ও বিভিন্ন সময় হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারেক রহমান।

সমাবেশে নওগাঁ ও জয়পুরহাটের ৮টি আসনের বিএনপি মনোনীত প্রাথীর্দের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।


এ জাতীয় আরো খবর...