শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি তারকাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি নাগরিকরাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

তার স্টোরির সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি ও একটি ভালোবাসার প্রতীক—নিঃশব্দে প্রকাশ পেয়েছে তার হৃদয়ের ব্যথা ও শ্রদ্ধা।

ইয়ুমনার পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, শিশুদের মৃত্যুর খবর যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। তাদের কথা ভাবলেই বুক হুহু করে কেঁদে ওঠে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সাথে সাথেই আগুন ধরে যায় ভবনে, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চলছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি-বিদেশি শোকবার্তায় প্রমাণ হয়, এই ঘটনার বেদনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেছে অনেক হৃদয়কে। এই মুহূর্তে সবার একটাই প্রার্থনা—আর যেন কোনো প্রাণ না ঝরে পড়ে, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।


এ জাতীয় আরো খবর...