শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্ত: এখন পর্যন্ত নিহত ২৭, চিকিৎসাধীন ৭৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

সায়েদুর রহমান বলেন, ‘এ পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। মরদেহগুলোর মধ্যে ২৫ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে একজন শিক্ষিকা রয়েছেন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এর মধ্যে বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে ৫ জন ও ঢাকা মেডিকেলের আইসিইউতে দুজন আছেন।’

তিনি বলেন, ‘২০টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউট থেকে ১০, সিএমএইচ থেকে ৮ জন। এছাড়া ঢাকা মেডিকেল থেকে একজন এবং ইউনাইটেড মেডিকেল থেকে একজন। এছাড়াও ৬টি মরদেহ শনাক্ত হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে।’

গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য পাওয়া গেছে।


এ জাতীয় আরো খবর...