শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে, যা যুক্তরাষ্ট্রের জন্য শক্তিশালী ‘পারমাণবিক হুমকি’

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

উত্তর কোরিয়ার একটি গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে, যা পূর্ব এশিয়ার বেশিরভাগ অংশ এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্ভাব্য পারমাণবিক হুমকি’ তৈরি করতে পারে। চীনের সাথে উত্তর সীমান্তের কাছে এই ঘাঁটিটির অবস্থান। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুসারে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিনপুং-ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি চীন সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এর প্রতিবেদনে বলা হয়েছে, এতে নয়টি পারমাণবিক-সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং তাদের মোবাইল লঞ্চার মজুত করতে পারে বলে ধারণা।


প্রতিবেদনে আরও বলা হয়, এই স্থানটি আনুমানিক ১৫ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ওয়ারহেড স্টোরেজ সুবিধার মধ্যে একটি যা উত্তর কোরিয়া এর আগে কখনও ঘোষণা করেনি।


এ জাতীয় আরো খবর...