শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তার এই অপারেশন করা হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।


তিনি লিখেছেন, ‘প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

তখন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, উপদেষ্টা ফারুকী কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন।


এ জাতীয় আরো খবর...