শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প পত্রিকা: ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র’ কে গ্যাংস্টার আব্দুল লতিফ, যার নাম গুজরাতে ‘রাজনৈতিক লাভের জন্য’ ব্যবহার করেছিল বিজেপি? ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের কারণ কী? যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো? নিখোঁজ শিশুর জন্য অপেক্ষা-উদ্বেগ, কী করছে পুলিশ? সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব কেন কিছু মানুষ বিশ্বাস করেন কৃত্রিম বুদ্ধিমত্তাই খ্রিস্টবিরোধী, যা মানুষকে শয়তানের উপাসনায় প্ররোচিত করছে জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? হাতিরা নিজের চিকিৎসায় ব্যবহার করে নানা ঔষধি গাছ, জানতে পেরেছেন গবেষকরা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: ডা. শফিকুর রহমান ‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

‎রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে।

‎ভোট দেওয়ার পর সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, ২০১৪ সাল, ২০১৮ সালে, ২০২৪ সালে জেলেই ছিলাম। তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তাঁরা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অনান্য কেন্দ্রেও যাবো।

ডা. শফিকুর রহমান ‎বলেন, ‎‘এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে আমাদের পাশে চাই। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনোই চাই না। ভোট যখন সুষ্ঠ হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানবো, আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ।’


এ জাতীয় আরো খবর...