শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করবো।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী অধিকাংশ ব্যক্তি আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের দায়িত্ব দেয়া থেকে বিরত রাখা হবে।’
 
আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে দেড়লাখ পুলিশ প্রশিক্ষণ পাবে। আগামী জানুয়ারির মধ্যে এই প্রশিক্ষণ শেষ হবে।’
 
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নির্বাচনে আনসার ভিডিপির সাড়ে ৫ লাখ সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দিন দায়িত্বে থাকবেন।’
 
পার্বত্য এলাকা অনেক শান্ত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাঝে দিয়ে পার্বত্য এলাকা অশান্ত করতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল।’
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, আইনে যা রয়েছে তাই হবে।’


এ জাতীয় আরো খবর...