শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

এখনও উদ্ধার হয়নি লুট হওয়া দেড় হাজার অস্ত্র

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

গেল এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে। গত বছরের ৫ আগস্ট থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। লুট হয়েছিল তাদের আগ্নেয়াস্ত্র।  অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনও প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। আগামী নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই।

র‍্যাবের দাবি এসব অস্ত্রের কয়েক হাত বদল হয়েছে। ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাব জানায়, এসব অস্ত্র কয়েক হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে। নির্বাচন সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, তবে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

র‍্যাব- ২ এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। যদিও উদ্ধার করা কঠিন। তবে আশা করি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে তৎপরতা চালাচ্ছেন এতে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে।

মোহাম্মাদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়েও কথা বলেন নাজমুল্লাহেল ওয়াদুদ। তিনি জানান, ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছে।

এদিকে আলাদা দুইটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র‍্যাব-১০। জানায়, কেরাণীগঞ্জের সৎ ছেলে হত্যার পিতা আজহারুল সরদার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী অরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...