শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

এনসিপির ৫ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগ দেয়ার গুঞ্জন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

১২ দলীয় জোটে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা ৫ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা।
পদত্যাগ করা নেতারা হলেন- ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আবদুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা।

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

এদিকে, পদত্যাগ করা নেতারা ৭ জানুয়ারি ( বুধবার) যে কোন সময় জেলা নেতাদের মাধ্যমে বিএনপিতে যোগদান করতে পারেন বলে বিম্বস্ত সূত্রে জানা গেছে। এরইমধ্যে বিএনপি নেতাদের সাথে যোগাযোগও হয়েছে বলে নাম প্রকাশ না করে একাধিক নেতা জানান।


এ জাতীয় আরো খবর...