শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

এনসিপিসহ ১৬ দল ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

নিবন্ধন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল।

তিনি বলেন, কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপি’র কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি। যা যথেষ্ট উদ্বেগজনক। আশা করছি, শীঘ্রই নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক হিসাবে তফসিলে অন্তর্ভূক্ত করবে এবং নিবন্ধন সনদ দেয়ার সময় এনসিপি’র অনুকূলে শাপলা, সাদা শাপলা, অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।


এ জাতীয় আরো খবর...