শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

এবার ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। সবশেষ পাওয়া তথ্যনুযায়ী এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতার মধ্যে রয়েছে উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চলগু। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

৮ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়।


এ জাতীয় আরো খবর...