শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ কথা বলেন।

হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা। সেগুলো হলো- প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে।

হজযাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। এ ছাড়াও গুরুতর অসুস্থ কেউ হজে যেতে পারবেন না বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...