শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, সাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পড়ে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের নিমতলা এলাকায় বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিটি সাইকেল আরোহী ছিলেন। তিনি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন।

মো. মাসুদ বলেন, তিনি থানার ভেতরেই ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দে পুলিশের অন্য সদস্যরা থানা থেকে বের হন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি গাড়ি উল্টে পড়ে আছে। গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন, তারা সামান্য আহত হয়েছেন।


এ জাতীয় আরো খবর...