শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

ওমরাহ ভিসা নীতিতে পরিবর্তন আনলো সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা সংশোধন করেছে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাওয়ার জন্য নিবন্ধন না করলে ওই ভিসা বাতিল হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে নিয়ম বদলালেও ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না।

আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ থাকবে এবং প্রবেশের দিনটি থেকে ওই ৯০ দিন গণনা শুরু হবে।

তবে পূর্বের নিয়মে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। নিয়মের পরিবর্তন মূলত এখানেই।

আল জাজিরাকে ওই সূত্ররা জানান, আগামী সপ্তাহ থেকে নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্ররা নিশ্চিত করেছেন, ওমরাহ ভিসার মেয়াদ কমছে না।

সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ  বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, আগামীতে ওমরাহ করতে আসা মুসুল্লির সংখ্যা উল্লেখযোগ্য আকারে বাড়বে। সেজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালা সংশোধন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...