শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ওসমান হাদিকে গুলি, দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে বার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ওসমান হাদিকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না।’
তিনি অভিযোগ করেন, ‘একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।’

তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের যে কোনো বিভ্রান্ত ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহাযোগিতার অঙ্গীকার করেন।

বক্তৃতার শেষে তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরে পেতে হবে।’


এ জাতীয় আরো খবর...