শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল ও দোয়ার ডাক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
 
কর্মসূচির বিষয়ে এতে বলা হয়, ‘তার মৃত্যুতে শুক্রবার সারাদেশে সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে।’
 
বিবৃতিতে ইসরাফিল ফরাজী আরও বলেন, ‘শহিদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সকল জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।’


এ জাতীয় আরো খবর...