শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে অপহরণ ও মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৬৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণকারী ও মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চলে।

নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারীদের আস্তানায় এ অভিযান চালানো হয়।

এসময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করা হয় এবং বিভিন্ন সময়ে অপহরণের শিকার রোহিঙ্গা ও বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছে। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচারের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্টগার্ড।

নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...